পাবনা থেকে বিশেষ প্রতিনিধি : পাবনার টিএমএসএসের দোগাছি শাখার উদ্যোগে টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধির সাথে ঋণগ্রহিতা সদস্য ও আমানতকারীদের মধ্যে ঋণ বিতরণ, খেলাপি, মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় এবং ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগ শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল ৪ ডিসেম্বর দোগাছি কার্যালয়ে অনুষ্ঠত হয়।
টিএমএসএসের দোগাছি শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হাই প্রামাণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ভিডিপি সেবা পদকপ্রাপ্ত সাবেক পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রাজশাহী বিভাগের বিশেষ প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট (T.I.I.A- টিয়া) প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম।
প্রধান অতিথি টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের ফুলেল শুভেচছা জানিয়ে কর্মকর্তা ও সদস্যদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। তিনি খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। সদস্যদের মধ্যে ক্ষুদ্র, ক্ষুদ্র সঞ্চয়, হাঁস, মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেন। তিনি সংস্থার সদস্যদের করোনার টিকা নেওয়ার পরামর্শ দেওয়া ও অন্যদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়ার জন্য তিনি সদস্য ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান। টিয়া প্রতিনিধি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনাগুলি মেনে চলার জন্য কর্মকর্তা ও সদস্যদের আহবান জানান। কর্মকর্তাদের মধ্যে মো. সাইফুল ইসলাম, মো. আ. মান্নান, মোছা. রিতা খাতুন, মো. দুলু মিয়া, মোছা. কানচনারা, সদস্যদের মধ্যে মোছা. সম্পা, মোছা. খাদিজা খাতুন, মো. শরিফুল ইসলাম ও মো. আসাদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন। পরে টিয়া প্রতিনিধি আব্দুল খালেক খান পিভিএম কয়েকজন সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।
