খুলনা থেকে বিশেষ প্রতিনিধি ।।
খুলনা জেলার টিএমএসএসের সোনাডাঙ্গা শাখা কার্যালয় সম্প্রতি আকস্মিক পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট (TIIA) ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক আব্দুল খালেক খান। এ উপলক্ষে উপস্থিত কর্মকর্তাদের সাথে ঋন বিতরণ,খেলাপি,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগ শীর্ষক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। টিএমএসএসের সোনাডাঙ্গা শাখার ব্যবস্থাপক মোঃ বুলবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট (T.I.I.A) আব্দুল খালেক খান। তিনি টিএমএসএসের নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগমের পক্ষ থেকে উপস্থিত সকলকে নতুন বছরের ফুলের শুভেচ্ছা জানিয়ে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। সদস্যদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা ও সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।আব্দুল খালেক খান প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তাদের বিশেষ আহবান জানান। তিনি উপস্থিত সকলকে যে কোন ধরনের ইভটিজিং বিষয়ে সর্তক্য থাকতে বলেন। অন্যদের মধ্যে বিনিয়োগ কর্মী মোঃ তুহিন হোসন,লমিম কান্ত,মোঃ ফারুক শেখ,মোঃ আবুল কালাম আজাদ,মোছাঃ আছমা খাতুন,মোছাঃ বেবি সুলতানা প্রমুখ আলোচনায় ও মতবিনিময়ে অংশ নেয়। আলোচনায় টিএমএসএসের কর্মকর্তারা খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায় করে শূন্যের কোঠায় আনার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেরক,,
