বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। গত ১২ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে পরিদর্শনকালে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের কুশলাদসিহ নির্বাচনী দায়িত্ব পালনে সমস্যা রয়েছে কি না তা জানতে চান। এ সময় তিনি ভোটার ও প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপমহাপরিচালক বলেন, সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সাধারন আনসার, ভিডিপি এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তার দায়িত্তে নিয়োজিত রয়েছেন। এসময় তাঁর সাথে ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা, মো: সেলিমুজ্জামান ও ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনান্য খবর
দ্য গার্ডিয়ানে প্রকাশিত কলামের অনুবাদ ঘূর্ণিঝড় ও করোনার সঙ্গে যুদ্ধ: মহামারীতেও কিভাবে আমরা লক্ষ মানুষকে নিরাপদ রেখেছি
সম্প্রতি বাংলাদেশ একই সঙ্গে সুপার সাইক্লোন আম্ফান ও বৈশ্বিক মহামারী করোনার সঙ্গে লড়াই করেছে। অন্যরাও এমন বিপদে পড়লে কি…
গারো পাহাড় সীমান্তে অজগর উদ্ধার : বনে অবমুক্ত করলো বন বিভাগ
শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এসময় ধরতে …
মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে তুলে ধরা হবে
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব পর্যটকদের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী…
