আমিনপুর থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন:

সালাহউদ্দিন আহমেদ: পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলীর আয়োজনে থানা চত্বরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের শুরুতে পাবনা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দগণ সেখানে ইফতার করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমিনপুর এলাকায় কর্মরত সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন: