দেশ ও মানুষের কথা ভেবে ব্যবসা করুন: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও জনগণের চিন্তা…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও জনগণের চিন্তা…
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলসহ সারা দেশের আর্থ-সামাজিক খাতে বিপুল সম্ভাবনার পায়রা সমুদ্র বন্দরের উন্নয়নে ১১ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন…
বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতেই বাংলাদেশের স্বাস্থ্যখাতে উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস’ উপলক্ষে বুধবার (২৬ অক্টোবর) এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সরকার ১৯৯৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে, যার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা গবেষণার বুনিয়াদ সৃষ্টি করা। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বিশেষ করে এর গবেষণা ও শিক্ষা কর্মকাণ্ডকে প্রাধিকারমূলক কর্মসূচির আওতায় রেখেছি এবং সে অনুসারে উদ্যোগ গ্রহণ করেছি। কারণ, নিজস্ব গবেষণা ব্যতীত দীর্ঘস্থায়ী ও যুগোপযোগী চিকিৎসা সেবা প্রতিষ্ঠা করা দুরূহ ব্যাপার। নিজস্ব গবেষণা ব্যতীত দীর্ঘস্থায়ী ও যুগোপযোগী চিকিৎসা সেবা প্রতিষ্ঠা করা দুরূহ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চতুর্থবারের মতো ‘বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস’ উদযাপন করতে যাচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষে তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ সংশিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা গণমুখী স্বাস্থ্যনীতি প্রণয়ন করে এ নীতির বাস্তবায়ন করছি। যুগোপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন নতুন হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, ফলে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টরে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। সারাদেশের হাসপাতালগুলোর শয্যা বৃদ্ধি, চিকিৎসক, নার্স, সাপোর্টিং স্টাফের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। মেডিকেল শিক্ষার প্রসারে নতুন নতুন মেডিকেল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারাদেশে প্রায় ১৮ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে ফ্রি স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও পুষ্টিসেবা প্রদান করা হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চিকিৎসা সেবা চালু করা হয়েছে। সরকারপ্রধান বলেন, বাংলাদেশের মানুষের জন্য চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে বিএসএমএমইউ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমি আশা করি, চিকিৎসা গবেষণাতেও বিশ্ববিদ্যালয়টি নেতৃত্ব দেবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টি গবেষণাকে বেগবান করার জন্য ইমেরিটাস অধ্যাপক নিয়োগ দিয়েছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। তিনি বলেন, এ বছর গবেষণা খাতে বরাদ্দ ৪ কোটি থেকে ২২ কোটি ৪০ লাখ টাকায় উন্নীত করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রেসিডেন্ট চিকিৎসকদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করতে ‘উপাচার্য গবেষণা পুরস্কার’ সিন্ডিকেট সভায় অনুমোদন করেছে। সম্প্রতি অধিকতর জনগুরুত্বপূর্ণ বিষয়ে একসঙ্গে ২৪ জন গবেষক শিক্ষক চিকিৎসককে পিএইচএইডি কোর্সে এনরোলমেন্ট করেছে। গবেষণার মানকে আন্তর্জাতিক মানে উন্নীত করা ও জ্ঞান বিনিময়ের জন্য এআইএমএস, ব্রাউন ও শিকাগো এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি করোনা প্রতিরোধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেনোম সিকোয়েন্সিং রির্সাসের ফলাফল প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী বলেন, এ পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস ২০২২ উদযাপন খুবই সময়োপযোগী পদক্ষেপ, যা বিশ্ববিদ্যালয়ে কর্মরত গবেষক, চিকিৎসক ও সংশিষ্ট সবাইকে যেমনি অনুপ্রাণিত করবে তেমনি দেশের চিকিৎসকবৃন্দকে চিকিৎসা সেবায় উদ্বুদ্ধ করবে। ফলে আমরা দেশে সমন্বিত উন্নয়নের গতি ধারার সঙ্গে তাল মিলিয়ে সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে সমর্থ হব।
দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল ‘এমআরটি লাইন-১’ এর নির্মাণ তদারকি পরামর্শ সেবার জন্য পাতাল রেলের নির্মাণ সুপারভাইজার নিয়োগ দিয়েছে সরকার।…
চলমান জ্বালানি সংকট ও ক্রমাগত বেড়ে চলা বিদু্যৎ ঘাটতি মেটাতে ভোলা ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস আনার পরিকল্পনা করেছে পেট্রোবংলা।…
বাংলাদেশের অর্থনীতিতে সুবাতাস বইবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিছুটা পরিবর্তন আসতে যাচ্ছে। চলতি অর্থবছরের শুরু থেকেই দেশে চাপে থাকা অর্থনীতি ডিসেম্বরে…
সরকার নির্ধারিত দামে আগামীকাল বুধবার থেকে প্যাকেটজাত চিনি বিক্রির ঘোষণা দিয়েছে দেশের অন্যতম দুই চিনি সরবরাহকারী প্রতিষ্ঠান সিটি ও দেশবন্ধু…
বিশ্বকাপ ফুটবল শেষ হওয়ার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বাংলাদেশ সফরে আসবেন। আজ মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ…
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে ১০টি দেশের সঙ্গে চুক্তি করতে চেয়েছে মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন ঠেকাতে গঠিত সরকারের আর্থিক…
নেপাল এই মুহূর্তে বাংলাদেশকে ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বলেন, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। তবে, তাদের বিদ্যুৎ খাতে…