বরিশালে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটির পরিচিতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।
আঃ খালেক খান :
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে কমিটির পরিচিতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৮ নভেম্বর বিকেল ৩টায় বরিশাল নগরীর নতুন বাজারের সপ্তবর্ণা কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয়, জেলা, মহানগর পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নীতিনির্ধারক বোর্ডের সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আলহাজ্ব এস. এম. মিজানুর রহমান অহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি খোন্দকার সালাউদ্দিন রুমি, দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক আর খান ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এএসএম আশিক উল্লাহ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া বলেন, পেশাজীবীদের ঐক্যবদ্ধ শক্তি, সক্রিয় অংশগ্রহণ একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।জাতীয়তাবাদী পেশাজীবী দলকে দেশব্যাপী আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি পেশাজীবীদের অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। প্রধান বক্তা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। নতুন কমিটির নেতৃবৃন্দকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি পেশাজীবীদের মধ্যে সংগঠনের কার্যক্রম ও আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। সভাপতির বক্তব্যে আলহাজ্ব এস. এম. মিজানুর রহমান অহিদ বলেন, বরিশাল জেলা ও মহানগর পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও বেগবান করতে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিশেষ অতিথির বক্তব্যে খোন্দকার সালাহউদ্দিন রুমি বলেন, সংগঠনের অগ্রযাত্রায় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও দায়িত্ববোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। নাফিজ মাহবুব তাঁর বক্তব্যে পেশাজীবীদের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ সাংগঠনিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। শামসুল আলম বলেন, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নতুন কমিটির নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক আর খান তার বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এএসএম আশিক উল্লাহ সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। আলোচনা সভায় বরিশাল জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেন। তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, বেগবান শক্তিশালী করা, পেশাজীবীদের ঐক্য সুদৃঢ় করা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্প্রসারণে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে পেশাজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির পরিচিতি পর্ব পরবর্তী এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। বরিশাল জেলা ও মহানগর পর্যায়ের বিভিন্ন স্তরের পেশাজীবী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত ও সফল ভাবে সম্পন্ন হয়।
বরিশালে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কমিটির পরিচিতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
