জাতীয়তাবাদী পেশাজীবী দলের উপদেষ্টা অধ্যাপিকা ড. দিল রওশন জিন্নাত আরা’র সাথে পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়া’র সৌজন্য সাক্ষাৎ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উপদেষ্টা অধ্যাপিকা ড. দিল রওশন জিন্নাত আরা'র সাথে পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়া'র সৌজন্য সাক্ষাৎ
শেয়ার করুন:

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উপদেষ্টা অধ্যাপিকা ড. দিল রওশন জিন্নাত আরা’র সাথে পেশাজীবী দলের সভাপতি আরিফুল ইসলাম জিয়া’র সৌজন্য সাক্ষাৎ

এ কে খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উপদেষ্টা অধ্যাপিকা ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। রাজধানীর মনিপুরী পাড়া উপদেষ্টার নিজ বাস ভবনে শুক্রবার ৯ অক্টোবর সন্ধ্যায়  অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময় সভায় দলের নতুন নেতৃবৃন্দের পরিচিতি, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সংগঠনকে আরও গতিশীল, বেগবান ও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপিকা ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের কন্যা। তাঁর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে পেশাজীবী দলের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করণ ও সাংগঠনিক কার্যক্রমের সমন্বয় বৃদ্ধির বিভিন্ন দিক উঠে আসে। সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়ে আলোচনা করেন।তিনি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, বিস্তৃত, গতিশীল ও বেগবান করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ, দায়িত্বশীল নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।মতবিনিমে পেশাজীবীদের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ, জাতী ও সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়টি আলোচনা করা হয়। একই সাথে সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, দেশে-বিদেশের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে যোগাযোগ বৃদ্ধি, নতুন নেতৃত্বকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের আলোচনায়, একটি কার্যকর ও সুসংগঠিত পেশাজীবী সংগঠন গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীল নেতৃত্ব এবং সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা সম্ভব। এ ক্ষেত্রে উপদেষ্টাদের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও নানাবিদ পরামর্শ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে সহায়ক হতে পারে। আলোচনায় নেতৃবৃন্দ মনে করেন, পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক দায়িত্ব পালনে আন্তরিকতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত করা সম্ভব। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় নেতৃত্বের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সাংগঠনিক লক্ষ্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত ভূমিকা পালনের সুযোগ সৃষ্টি করে।সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া, পেশাজীবীদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা জোরদার করা এবং নতুন নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, প্রফেসর ড. মিজানুর রহমান ও খোন্দকার সালাউদ্দীন রমি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল কাদির রনি, ঢাকা মহানগর উত্তর কমিটির সহসভাপতি প্রফেসর মো. মেহেদী হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রফেসর মো. আশ্রাফুল কবির সরকার, মো. ফখরুদ্দীন ও মো. আরিফ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের প্রত্যাশা, পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতার বিনিময়, দায়িত্বশীল নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করা সম্ভব হবে।

শেয়ার করুন: