বরিশালে টিএমএসএস’র অর্জন পর্যালোচনা ও বার্ষিক কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত

বরিশালে টিএমএসএস'র অর্জন পর্যালোচনা ও বার্ষিক কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত
শেয়ার করুন:
বরিশালে টিএমএসএস’র অর্জন পর্যালোচনা ও বার্ষিক কর্মকৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত
এ কে খান :
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র অপারেশন-৮ বরিশাল ডোমেইনের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক কর্মকৌশল নির্ধারণী সভা মঙ্গলবার ১৪ জুলাই মাদারীপুরের মুক্তিসেনা পাঁচখোলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন টিএমএসএস’র বরিশাল ডোমেইনের ডোমেইন প্রধান, সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন টিএমএসএস’র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মো. সোহরাব আলী খান। প্রধান অতিথির বক্তব্যে মো. সোহরাব আলী খান বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে টিএমএসএস কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। একই সাথে খেলাপি, মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার ও সম্ভাবনাময় নতুন প্রকল্পে ঋণ বিতরণ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, টিএমএসএস লাভের উদ্দেশ্যে নয়, বরং সেবার মানসিকতা নিয়ে দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করছে। তাই নতুন নতুন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম আরও সম্প্রসারণেরও আহ্বান জানান তিনি। সভায় বরিশাল ডোমেইনের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন ডোমেইন প্রধান মো. গোলাম মোস্তফা। তিনি বিদায়ী অর্থবছরের সাফল্য, কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং আগামী অর্থবছরের নানা কর্মকৌশল ও পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস’র অপারেশন অ্যান্ড আইটি পরিচালক মো. মাহাবুবুর রহমান। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে আধুনিক কর্মপরিবেশের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও আধুনিক টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম। তিনি টিএমএসএস’র প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য, নারীর ক্ষমতায়ন, মানবিক মূল্যবোধ, সামাজিক উন্নয়ন এবং উদ্যোক্তা সৃষ্টিতে সংস্থাটির ভূমিকা তুলে ধরে কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এছাড়া বক্তব্য দেন টিএমএসএস’র উপদেষ্টা আয়শা বেগম, নির্বাহী উপদেষ্টা আতাউর রহমান এবং অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মো. রেজাউল করিম। বক্তারা সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় বরিশাল জোন প্রধান মো. আবুল কালাম আজাদ, মাদারীপুর জোন প্রধান মো. মিজানুর রহমান ও ফরিদপুর জোন প্রধান মো. আবু বকর সিদ্দিক নিজ নিজ জোনের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
বরিশাল ডোমেইনের আওতাধীন তিনটি জোন, নয়টি রিজিয়ন এবং ৫৬টি শাখার প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সভায় অংশ নেন। আলোচনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে ডোমেইনের ভূমিকা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা, কেস স্টাডি ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পান। সভায় জানানো হয়, এ ধরনের কর্মশালা ও পর্যালোচনা সভা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে, যাতে কর্মকর্তারা আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে আরও দক্ষ হয়ে মাঠপর্যায়ে কার্যক্রমকে গতিশীল করতে পারেন। অনুষ্ঠানে সন্তোষজনক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ টিএমএসএসের নয়জন কর্মীকে নগদ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালকের একান্ত সচিব আল মেহেদী পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল ডোমেইনের প্রশাসনিক কর্মকর্তা মো. শফিউর রহমান।
শেয়ার করুন: