জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের শোক
এ কে খান :
বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম রাসেল বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন ও রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের আইন পেশা ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। নেতৃদ্বয় বলেন, জাতীয় সংসদের স্পিকার, দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে শিক্ষা, আইন ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে বর্তমান জাতীয় সংসদ ভবনের অসমাপ্ত কাজ সম্পন্নকরণ এবং তত্ত্বাবধায়ক সরকার বিল প্রণয়নে তাঁর ঐতিহাসিক ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোক বার্তায় আরও বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মতো একজন প্রাজ্ঞ, দেশপ্রেমিক ও দূরদর্শী ব্যক্তিত্বের প্রয়াণ দেশের রাজনীতি ও আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি তাদের ধৈর্য ধারণ করার জন্য মহান আল্লাহ পাকের নিকট দোয়া কামনা করা হয়।