শীঘ্রই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে : পাবনায় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

শীঘ্রই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে : পাবনায় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
শেয়ার করুন:
শীঘ্রই টুরিস্ট ভিসা চালুর ব্যবস্থা গ্রহণ করা হবে : পাবনায় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
এ কে খান, পাবনা ব্যুরো :
শীঘ্রই টুরিস্ট ভিসা চালু করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতের সহকারি হাইকমিশনার শ্রী মনোজ কুমার। গতকাল শনিবার দুপুরে পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে ভারতীয় ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত টাকা না দেওয়ার আহবান জানিয়ে সহকারি হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেন, সরকার নির্ধারিত টাকা ছাড়া ভিসার জন্য কাউকে অতিরিক্ত টাকা দিবেন না। আপনারা নিজেরা ফরম পুরণ করে নিজেরাই টাকা জমা দিবেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুলইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন উপস্থিত ছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাশ এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন। এ সময় সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী বিকাশ চন্দ্র, শ্রী হিরন্ময় ঘোষ, শ্রী সুদেব কুমার, শ্রী বলাই চন্দ্র সাহা, শ্রী চিত্তরঞ্জন দাশ সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সাংবাদিক, আশ্রমকর্মী এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি সৎসঙ্গ নেতৃবৃন্দের সাথে আশ্রমের বিভিন্ন আঙিনা পরিদর্শন করেন। এরপর ভারতের সহকারি হাইকমিশনার পাবনা শহরের কালাচাঁদপাড়া শ্রী শ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটির সভাপতি সুদর্শন তালুকদার সহকারি হাইকমিশনারকে স্বাগত জানান।
শেয়ার করুন: