পাবনায় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
এ কে খান, পাবনা ব্যুরো :
মহামান্য রাষ্ট্রপতির আসন্ন পাবনা সফরকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার ২৭ মার্চ ২০২৬ সকালে পাবনা পুলিশ লাইন্স মাঠে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল। তিনি উপস্থিত কর্মকর্তা ও ফোর্সদের উদ্দেশ্যে নানা পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির ২৮ মার্চ পাবনা আগমন উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। তিনি সকল সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য নির্দেশ দেন এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রেজিনুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য প্যারেডে অংশগ্রহণ করেন। পুলিশ সূত্রে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা সুসংহতকরণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, সকলের সমন্বিত প্রচেষ্টায় মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফর সফল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন
