উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে আনসার ভিডিপি’র নতুন দিগন্ত উন্মোচন

শেয়ার করুন:
রংপুর, ১৩ জুলাই আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণে ও দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রবিবার ১৩ জুলাই রংপুর মহানগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ইউথ লিডারশিপ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস এ কথা বলেন। তিনি বলেন, “উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মহাদিগন্ত উন্মোচন করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।”বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মSearchহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি-এর বিশেষ উদ্যোগে ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যমুক্ত, অপরাধমুক্ত, বেকারত্বমুক্ত একটি উন্নত বাংলাদেশ গড়ার বিশাল মিশন ও ভিশন নিয়ে প্রাথমিক পর্যায়ে দেশের চারটি বিভাগে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। রেঞ্জ কমান্ডার মো: আব্দুস সামাদ জোর দিয়ে বলেন, সৎ, যোগ্য, দক্ষ ও উন্নত চেতনার সঠিক নেতৃত্বই একটি দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। একই সাথে, এ ধরনের নেতৃত্বদানকারী জনশক্তিকে দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করে দেশীয় কাঁচামাল ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের মহাদিগন্ত উন্মোচনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকলে আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দ্রুত দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ২৮ দিনব্যাপী এই ইউথ লিডারশিপ কোর্সে রংপুর বিভাগের আটটি জেলার ১০০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি রংপুর জেলা কমান্ড্যান্ট এবং প্রশিক্ষণ কোর্সের অধিনায়ক রাশেদুল ইসলাম বিএএমএস। এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্সের সাথে জড়িত জেলার সার্কেল অ্যাডজুটেন্ট মোঃ সাইদুল ইসলাম, উপজেলা প্রশিক্ষকসহ বিভিন্ন প22:34:4322:34:44দবীর কর্মকর্তা, ব্যাটালিয়ন আনসার ও প্রশিক্ষণার্থী প্রমূখ। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী মোঃ মোস্তাকিন প্রধান ও সুজন রায় বক্তব্য রাখেন। অংশ গ্রহণকারীদের মধ্য থেকে তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। প্রশিক্ষণার্থীদের আনসার ভিডিপি বাহিনীর বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের শিক্ষণীয় কার্যক্রম পরিদর্শন করানো হয় এবং প্রশিক্ষণার্থীরা শর্টগানে গুলি ছোড়ার অনুশীলন করেন।

শেয়ার করুন: