পাবনায় পুলিশের মাসিক কল্যাণ ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

এ কে খান :

পাবনা পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান এর সভাপতিত্বে ২২ মে সকাল সারে ১০ ঘটিকার সময় এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত মাসের প্রস্তাবিত কল্যাণ মূলক প্রস্তাবসমূহ  অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয়। এছাড়া পাবনার পুলিশ অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সম্পর্কে নানা দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন পুলিশ সুপার মোঃ মোরতোজা আলি খাঁন। পরবর্তীতে একই দিন দুপুর সারে ১২ ঘটিকার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও নানা অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা  হয়। জেলার আইন শৃঙ্খলা সংক্রান্তে পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা,  অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগনকে  বিভিন্ন গুরুত্বপূর্ণ  দিক নির্দেশনা প্রদান করেন। এ সভায় বিগত এপ্রিল মাসে ভালো কাজ করার স্বীকৃতি স্বরুপ ০৪ জন কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও পিআরএল গমন কারি ০৩ জন সদস্যকে ক্রেস্ট ও জায়নামাজ দিয়ে সম্মাননা প্রদান করেন। এসময় পাবনা জেলার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: