ফেরদৌস তপন: কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দুই এসএসসি পরীক্ষার্থীর অকাল মৃত্যুতে শোক পালন করছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার। অনেক স্বপ্ন নিয়ে দুটি পরিবার এসেছিলো সন্তানদের মানুষের মত মানুষ করবে বলে পাবনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাশীনাথপুর বিজ্ঞান স্কুলে। কিন্তু সৃষ্টি কর্তার নিয়তিতে তারা আজ পরপারে চলে গেলো। অনেক কিছু নিয়ে যাবে বলে এসেছিলো এই দুটি পরিবার। আজ শূন্যহাতে ফিরে গেলো তারা। গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, পাবনার আমিনপুরে লালের মোড় এলাকায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মো. করিম মাস্টারের ছেলে আসাদ (১৫) ও আতাইকুলা থানার বনগ্রাম বামনডাঙ্গা গ্রামের মো. দেলোয়ারের ছেলে জুবায়ের হোসেন (১৫)। তারা দুজনই এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তাদের মৃত্যুতে কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার তিন দিনের শোক প্রকাশ করছে। এই দুই ছাত্রের মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পরছেনা কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার। কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ ও মনিরুজ্জামান মনির বলেন, এই দুই মেধাবী ছাত্রের অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেনা।কাশিনাথপুর বিজ্ঞান স্কুল পরিবার সবার কাছে ওদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন এই দুই ছাত্রকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং এই দুই পরিবারকে শোক ভুলিবার ক্ষমতা দান করেন
অনান্য খবর
বঙ্গবন্ধুর হত্যার মধ্যদিয়ে দেশে হত্যার রাজনীতি শুরু:প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে হত্যার রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে জাতীয় শোক…
গৃহঋণের পরিমাণ বেড়ে দ্বিগুণ
ফ্ল্যাট কেনা ও বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ঋণের পরিমাণ বাড়িয়েছে। গৃহঋণের সীমা এক কোটি ২০…
সুইচ টিপে সিগন্যাল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে
এ শহরের রাস্তার অবস্থা দ্রুত পরিবর্তন হয়। সকালে এক রকম তো বিকালে অন্যরকম। বারবার রাস্তার চরিত্র বদলায়। এক রাস্তার সিগন্যাল…
