শেরপুর জেলা প্রতিনিধি :‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানে আগামী শনিবার শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হবে। এই ক্যাম্পেইনে জেলার দুটি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে ২লাখ ৩৯হাজার ৮২৭জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১৩ মার্চ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন মুহাম্মদ শাহীন।তিনি জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ২৭হাজার ৩৩৪জন শিশুকে একটি নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২লাখ ১২হাজার ৪৯৩জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।
অনান্য খবর
আবার বাড়ছে খাদ্য মজুদ
মার্চের শুরুতে খাদ্য মজুদ পরিস্থিতি নাজুক পর্যায়ে চলে যাওয়ায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা। সে সময় ৫ লাখ টনের…
এমপিরা পাচ্ছেন ৩ কোটি টাকা
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে প্রত্যেক সংসদ-সদস্যকে ৩ কোটি করে টাকা দেওয়া হচ্ছে। তবে নগদ নয়, এই টাকা দেওয়া হচ্ছে প্রকল্প বাস্তবায়নের…
সিলেটের পতিত জমি ব্যবহারে ২শ কোটি টাকার প্রকল্প
সিলেটে পতিত জমি ব্যবহারের জন্য ২০০ কোটি টাকারও বেশি ব্যয়ে প্রকল্প নিয়েছে সরকার। ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন’ শীর্ষক…
