নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নপম ফাউন্ডেশন শিক্ষার্থীদের মাঝে ১০০০ গাছের চারা বিতরণ করেছে। সবুজ পরিবেশ নির্মাণের অংশ হিসেবে সংগঠনটি পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন এবং বেড়া উপজেলার মাশুন্দিয়া ইউনিয়নের মোট ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৮৫০ টি গাছের ছাড়া উপহার হিসেবে বিতরণ করেছে। এছাড়া নপম সদস্য, শুভার্থী এবং ভ্যানশ্রমিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ১৫০টি গাছের চারা বিতরণ করা হয়। গত সেপ্টেম্বর হতে শুরু করে নভেম্বরের প্রথম সপ্তাহ অবধি চলে এই কার্যক্রম। বিতরণকৃত বনজ ও ঔষধী গাছের চারা এলাকার পরিবেশে ভারসাম্য আনয়ন এবং নানা রকম রোগ বালাই মুক্ত করতে ভূমিকা রাখবে বলে, আশাবাদ ব্যক্ত করেন নপম সেক্রেটারি সন্দ্বীপ ঘোষ। তিনি জানান, আমরা কেবল গাছের বিতরণ করেই দায়িত্ব শেষ করিনি। শিক্ষার্থীদের গাছের পরিচর্যা করার জন্য উদ্বুদ্ধ করেছি। তারা যদি পরিচর্যা করে বেড় তুলতে পারে আগামি বছরে পুনরায় তাদের উপহার স্বরূপ গাছের চারা দেওয়া হবে, জানিয়েছি। এতে তারা উৎসাহ বোধ করেছে।
অনান্য খবর
২৩ প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পাচ্ছে আজ
বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগে উৎসাহ দিতে দেশে উদ্যোক্তা বা শিল্পপ্রতিষ্ঠানকে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প…
বাতিল হচ্ছে কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন স্থানের ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প প্রস্তাব বাতিলের প্রস্তাব অনুমোদন করেছেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ…
বৃত্তাকার উড়াল ট্রেন ॥ রাজধানীর যানজট নিরসনে
সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন জমা চলছে ডিজাইন প্রণয়ন সংযুক্ত থাকবে মেট্রোরেল, বিআরটি এবং ওয়াটারওয়ের সঙ্গে সম্ভাব্য কাজ শুরু ’২২ সালে…
