বগুড়ায় বেজা কমিটি কর্তৃক পুন্ড্র ইকোনমিক জোনের স্থান পরিদর্শন।

বগুড়ায় বেজা কমিটি কর্তৃক পুন্ড্র ইকোনমিক জোনের স্থান পরিদর্শন।
শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ায় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল পুন্ড্র ইকোনমিক জোনের প্রস্তাবিত স্থান ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন বেজার উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি পরিদর্শন কমিটির প্রতিনিধি দল। পরিদর্শন পরবর্তী এ উপলক্ষে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের সাথে এ বিষয়ের উপর আলোচনা, মতবিনিময় ও শুনানিতে অংশ গ্রহণ করা হয়। আলোচনায় বক্তারা বলেন বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া, মহিষবাথান, গোকুল ও তেলিহারা মৌজায় আনুমানিক একশত একর জমির উপর পুন্ড্র  ইকোনমিক জোন স্থাপিত হবে। মতবিনিময় ও শুনানিতে সংশ্লিষ্ঠ এলাকার স্থানীয় ৫ শতাধিক গন্যমান্য ব্যক্তি ও অধিবাসী উপস্থিত থেকে তাদের সম্মতি জ্ঞাপন করে পুন্ড্র ইকোনমিক জোনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুন্ড্র ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্যে, ভবিষ্যৎ কর্মকান্ড সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী সদস্য অতিরিক্ত সচিব মোঃ মজিবর রহমান। তিনি বলেন অবহেলিত ও অর্থনৈতিক সুবিধা বঞ্চিত উত্তর জনপদের এই প্রস্তাবিত অঞ্চলে পুন্ড্র ইকোনমিক জোন স্থাপিত হলে এলাকার সামগ্রিক উন্নয়নের সাথে দেশের উন্নয়ন হবে। এ জোনটি প্রতিষ্ঠা হলে এ এলাকায় নানা উন্নয়ন কর্মকান্ড সহ কর্মসংস্থান সৃষ্টি হবে কমপক্ষে ৩৫ হাজার থেকে ১ লক্ষ মানুষের। ফলে এ অঞ্চলের বেকার সমস্যা দূরীকরণ সহ নানা কাজের পরিধি বেড়ে যাবে। বক্তারা আরও বলেন এ জোনে দেশি-বিদেশি প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি স্থাপনে আগ্রহী হলে এখানে উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করায় অর্জিত হবে বৈদেশিক মুদ্রা। উক্ত শুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিনিয়োগ উন্নয়ন বেজার মহাপরিচালক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মুসাররাত জেবীন ও বেজার ব্যবস্থাপক নির্বাহী সদস্য যুগ্ম-সচিব আবু হেনা মোঃ মুস্তফা কামাল প্রমুখ। অনুষ্ঠানে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বক্তব্য দেন। বেজা কমিটির প্রতিনিধিরা এ অঞ্চলে উপস্থিত হলে তাদেরকে টিএমএসএস পুন্ড্র ইকোনমিক জোনের পক্ষ থেকে স্বাগতম জানানো হয়। অনুষ্ঠানে টিএমএসএসের আওতাধীন পরিচালিত তরুন প্রজন্মের উদ্যোক্তা বিশিষ্ট্য সমাজ সেবক বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম ও পুন্ড্র ইউনিভার্সিটির উপাচার্য চিত্ত রঞ্জন মিশ্র প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে বেজার প্রতিনিধি দলের সদস্য, রজনৈতিক নেতৃবৃন্দ, নানা শ্রেণির মানুষ, টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: