ড.হোসনে আরা বেগম ঢাকার বাসিন্দা আমেনা খাতুনের খোঁজ খবর নেন

শেয়ার করুন:

এ কে খান :

বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম গতকাল ঢাকাস্থ আজিমপুরের বাসিন্দা আমেনা খাতুনের শয্যা পার্শ্বে তার খোঁজ খবর নিচ্ছেন। তিনি আমেনা খাতুনের শয্যা পাশে উপস্থিত হলে তার পরিবারের পক্ষ তাঁকে শুভেচ্ছা জানানো হয়। আমেনা খাতুনের বর্তমান বয়স ৯৫ বছরের উর্ধে। তিনি টিএমএসএস এর নির্বাহী পরামর্শক খাইরুল ইসলামের গর্ভধারিণী মা। মোঃ  খাইরুল ইসলাম সুইজারল্যান্ড এ্যাম্বেসীর ডেভেলপমেন্ট অফিসার হিসাবে ১৯৯০ দশকে টিএমএসএস এর দাতা প্রতিনিধি হিসেবে টিএমএসএস-কে নিয়মিত আর্থিক ও কারিগরি সহায়তা দিতেন, সেই সুবাদে ঐ বাড়িতে অনেক আসা-যাওয়া, আপ্যায়নের স্মৃতিচারণ করেন তিনি। মোঃ খাইরুল ইসলামের মাতৃপ্রীতি জনিত কারণেই আমেরিকার স্বপ্নময় বিলাস জীবন ছেড়ে তিনি তাঁর মায়ের সান্নিধ্যে আছেন, যা অনেকের জন্যই শিক্ষণীয়। আমেনা খাতুনের শয্যা পাশে থেকে অধ্যাপিকা ড. হোসেনে-আরা বেগম তাঁকে মহান আল্লাহ প্রতি বিশ্বাস ও ধৈর্য ধারণ করার জন্য আহবান জানান। তিনি বলেন, প্রত্যেক মানুষ জন্মের পরবর্তীতে শিশুকাল অতিবাহিত করে ও বয়ঃবৃদ্ধ কালেও শিশু তুল্য জীবন যাত্রা চলে। তিনি বলেন যে সমস্ত প্রবীণদের জীবন সাহাহ্নে একান্ত আপনজন দ্বারা সেবার সুযোগ নাই তাদের জন্য আদর্শিক প্রবীণ নিবাস এর অনেক গুরুত্ব রয়েছে। টিএমএসএস এর ধর্মচারী চত্বরে পরিচালিত মাসুদা প্রবীণ নিবাসের সম্প্রসারিত বহুতল ভবন নির্মাণ সমাপ্ত হলে প্রবীণ নিবাসের একোমোডেশন সমস্যা সমাধান হবে। তিনি আরও বলেন, সে সময়েই এ প্রবীণ নিবাসে আরও প্রবীণদের অবস্থান করার সুযোগ সুবিধার স্থান পাবে। অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম আমেনা খাতুনের শয্যা পাশে তাঁর খোঁজ খবর নেওয়ার জন্য আমেনা খাতুনের পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান ও আমেনা খাতুনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন: