যেকোনো ইস্যুতেই হোক না কেন যখনই দিল্লীতে আসি ভারতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত (His Excellency High Commissioner of Bangladesh to India) এর সঙ্গে সামান্য সময় নিয়ে হলেও সাক্ষাৎ করতে দারুণ ইচ্ছে হয়। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের স্তর, অবস্থান নিয়ে আলোচনা করতে আগ্রহ হয়। এবার সফর সঙ্গী আমার স্বামী আলহাজ্ব প্রফেসর মোঃ আনছার আলী তালুকদার দিল্লীতে এসে ডিপ্লোমেটিক এরিয়ায় চাণক্যপুরীতে যাওয়ার তোড়জোড় দেখে আমার প্রতি দারুণ বিব্রত, তাঁর কথা টিএমএসএস কে সবার সঙ্গে, বাংলাদেশ সরকারের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে সম্পর্কের স্তর নির্ণয় করা, সম্পর্ক মেরামত করাতে গুরুত্ব না দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রতি প্রলুব্ধ হওয়া সাজে না, মানায় না। দেশের উত্তর জনপদের বগুড়া জেলার একটি গ্রামে পাঁচতারা হোটেল করে হোটেল অবকাঠামোতে ইন্ডিয়ান ভিসা সেন্টার করে প্রায়শই ভারতীয় রাষ্ট্রদূত, ডিপ্লোমেটগণের সহিত সম্পর্ক উন্নয়নের আগ্রহ দেখেছি। সম্পর্ক উন্নয়নের জন্য পক্ষগণের সমহারে জয়জয়কার অবস্থা আবশ্যক। মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সাহেবের সহিত, উপ-রাষ্ট্রদূত মোহাম্মদ নূরুল ইসলাম এর সহিত ঘন্টাভর আলোচনা করে বাংলাদেশের দূর ভবিষ্যৎ যেন দারুণ ভালো হয়, সেই নিবেদন করেছি। আমার সাথে উপস্থিতি ছিলেন টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম ও আমার একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনান্য খবর
১০ এপ্রিলের মধ্যে নববর্ষ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
আগামী ১০ এপ্রিলের মধ্যে নববর্ষ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন অর্থবিভাগের উপসচিব (সিনিয়র সচিবের…
জীবদ্দশায় সাদেক হোসেন খোকার দেশে আগমন নিয়ে অপপ্রচার
গত ০৪ নভেম্বর নিউইয়র্কের ম্যানহাটনে চিকিৎসারত অবস্থায় মারা যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন…
সমৃদ্ধ বিশ্ব গড়তে হবে ॥ জাতিসংঘে বাংলায় ভাষণে প্রধানমন্ত্রীর
করোনা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, রোহিঙ্গা প্রত্যাবর্তনসহ বিভিন্ন ইস্যুতে ৬ দফা প্রস্তাব বিশ্ব নেতাদের বললেন, যতদিন বেঁচে থাকবেন মানুষের কল্যাণে…
