বিশেষ প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মাননীয় মন্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উন্নয়ন বিশেষজ্ঞ ও বিদগ্ধ ব্যক্তিত্ব সাবের হোসেন চৌধুরীর সাথে ঢাকায় তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরির্বতন ও নারী জাগরণের পথিকৃৎ, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। এ সময় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম টিএমএসএস এর বার্ষিক সাধারণ পর্ষদের ইভেন্ট কর্মঅর্জন স্যুভিনিয়র ও সাধারণ পর্ষদের কার্যপত্রের আলোচ্য বিষয় মেমোবহি মাননীয় মন্ত্রী মহোদয় কে প্রদান করেন। সৌজন্য সাক্ষাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, অন্যান্য কর্মকর্তা, টিএমএসএস এর আইসিটি ও পরিবেশ সেক্টর প্রধান ডক্টর নিগার সুলতানা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
