এম এ খালেক খান :
“শেখ রাসেল দীপ্তিময়
নির্ভীক নির্মল দুর্জয়
এই প্রতিপাদ্য সামনে রেখে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায়
বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত প্রঞ্জাবান, দূরদর্শী সম্পন্ন ব্যক্তিত্ব বিশিষ্ঠ্য সমাজ সেবক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত কৈশোর ক্লাবের উদ্যোগে টিএমএসএসের বাস্তবায়নে কৈশোর কর্মসূচির আওতায় ১৮ অক্টোবর বগুড়া জেলার শেরপুর উপজেলার শেরপুর-১ শাখার আওতায় মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কিশোর, কিশোরীরা শেখ রাসেল দিবস উৎযাপন করেছে। শেখ রাসেল দিবস উৎযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দিবসে কিশোর, ককিশোরীরা শেখ রাসেলের জীবনীর উপর উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃতি, চিএাংকন প্রতিযোগিতা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়। দিবসের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া দক্ষিণ জোনের জোনাল ম্যানেজার মোঃ সানাউল হক খান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শেখ রাসেলের স্মৃতি ও কর্মময় জীবনের উপর গুরুত্বপূর্ণ ও দিক নিদেশনা মূলক বক্তব্য দেন মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আলাউদ্দিন আল আজাদ প্রমুখ। কৈশোর কর্মসূচির প্রোগ্রাম অফিসার সেখ সাদিয়া খাতুন অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী কিশোর, কিশোরীদের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার নানা শ্রেণির মানুষ, সুবিধা ভোগী সদস্য, জনপ্রতিনিধি, সমাজ সেবক, কিশোর কিশোরী ক্লাব কর্মকর্তা, এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
