বগুড়ায় গাক কর্তৃক গ্রীষ্ম কালীন পেঁয়াজ চাষীদের প্রশিক্ষণ
এম এ খালেক খান :
আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদ ও পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও গ্রাম উন্নয়ন কর্ম গাক কর্তৃক বাস্তবায়নাধীন PACE প্রকল্পের আওতায়”গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যেমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পাধীন নির্বাচিত কৃষকদের ২৩ আগস্ট বগুড়ার সুখান পুকুরের তেলিহাটায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। গাক কর্তৃক আয়োজিত উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসলা গবেষনা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান সুজা, গাবতলী উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও গাকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শাহ আলম ও গাক সংস্থার প্রকল্পের কর্মকর্তাগন। প্রশিক্ষণ শেষে পেঁয়াজ চাষীদের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে এলাকার অনেক পেয়াজ চাষী অংশ নেয়। এ সময় এলাকার বহুগন্য মান্য ব্যক্তিবর্গ,নানা শ্রেণির মানুষ, সুবিধা ভোগী পেঁয়াজ চাষি, জনপ্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
