বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। গত ১২ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে পরিদর্শনকালে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের কুশলাদসিহ নির্বাচনী দায়িত্ব পালনে সমস্যা রয়েছে কি না তা জানতে চান। এ সময় তিনি ভোটার ও প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপমহাপরিচালক বলেন, সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সাধারন আনসার, ভিডিপি এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তার দায়িত্তে নিয়োজিত রয়েছেন। এসময় তাঁর সাথে ছিলেন জেলা কমান্ড্যান্ট খুলনা, মো: সেলিমুজ্জামান ও ৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনান্য খবর
২০২২ সালের ফেব্রুয়ারির মধ্যে আরও এক লাখ গৃহহীন বাড়ি পাবে
সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারি কর্মসূচির অংশ হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আরো এক…
রাজশাহী ডোমেইনের বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারনী সভা নাটোরে অনুষ্ঠিত
আব্দুল খালেক পিভিএম ।। উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন ৩ রাজশাহী ডোমেইন কর্তৃক আয়োজিত,রাজশাহী…
৩০ পেরোনো প্রার্থীদের ডিসেম্বর পর্যন্ত ছাড় : সরকারি চাকরিতে আবেদন
করোনা মহামারীতে ইতোমধ্যে যেসব চাকরিপ্রার্থীর বয়স ৩০ বছর পেরিয়ে গেছে, তাদের আবেদন করার সুযোগ দিতে উদ্যোগ নিচ্ছে সরকার। ২০২০ সালের…
