পাবনা সদর উপজেলার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২২ মার্চ বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।পবিত্র কোর-আন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।কোর-আন তেলাওয়াত করেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোছাঃ রুনা পারভীন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন।তিনি অনুষ্ঠানে অংশ গ্রহণ কারীদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় গ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ ও পরামর্শ মূলক বক্তব্য দেন প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু।অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র শিক্ষক মোঃ শফিউল আলম,মোঃ রেজাউল করিম,আব্দুল খালেক,ক্রীড়া শিক্ষক মোঃ আলমগীর হোসেন ও প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীর মধ্যে মনিরা পারভিন,দশম শ্রেণীর শিক্ষার্থী মোছাঃ রেবা পারভীন প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষিকা শিক্ষার্থী,কর্মচারী,আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সহযোগিতা করেন শিক্ষক রত্না রানী অধিকারী, আকামত আলী ও আফতাব উদ্দিন প্রমুখ।বিদায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হয়।শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বহু দর্শক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান উপভোগ করেন।অনুষ্ঠানটির পরিচালনা করেন শিক্ষিকা মোছাঃ আবেদা সুলতানা ও আরাফাত রহমান মৃদুল।
অনান্য খবর
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে আগ্রহী কানাডা
কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গুল্ড দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদার করার ঘোষণা দিয়ে তার তিনদিনের ভার্চুয়াল…
অফিসে মাস্ক পরা বাধ্যতামূলকসহ ১৩ দফা নির্দেশনা
দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সব মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর/প্রতিষ্ঠানের কর্মকর্তা ও…
প্রাণ ফিরছে পোশাকশিল্পে
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ধকল কাটিয়ে স্বাভাবিক উৎপাদনে ফিরছে পোশাকশিল্প; রপ্তানিও বাড়ছে দিন দিন। এখন নতুন বাজারের সন্ধ্যানে পোশাক খাতসংশ্লিষ্টরা।…
