মোঃ লাতিফুর রহমান লিমন (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি — “ দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অফিস চত্তরে কেক কেটে এই দিবসের শুভ উদ্বোধন করা হয়।সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস অত্যাধুনিক যন্ত্রপাতি প্রদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায় প্রমুখ। ১৫ নভেম্বর হতে ১৭ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ চলবে।
অনান্য খবর
দেশে আসছে ১ কোটি ৬১ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিটস
রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সাতটি প্রতিষ্ঠানকে এক কোটি ৬১ লাখ পিস ডেঙ্গু শনাক্তকরণ কিটস আমদানির অনুমতি দিয়েছে…
টিকা নিতে ১০ লাখ নিবন্ধন
টিকা নিতে দীর্ঘ হচ্ছে আগ্রহীদের তালিকা। বয়সসীমা কমিয়ে আনার সঙ্গে সঙ্গে বেড়েছে নিবন্ধন ও টিকাগ্রহীতার সংখ্যা। গতকাল পর্যন্ত নিবন্ধন করেছেন…
বানিয়াচংয়ে পাকা ঘরের বারান্দার পিলার ভেঙ্গে এক বৃদ্ধা নিহত
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে টিআর/কাবিখা কর্মসূচীর আওতায় দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্ধকৃত সরকারি ঘরের বারান্দার পিলার ভেঙ্গে সিরাবজান বিবি…
