এফিডেভিট ছাড়াই সংশোধন করা যাবে পাসপোর্টের নামের বানানের ভুলসহ বেশ কয়েকটি তথ্য। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়া হবে দ্রুতই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, আগে পাসপোর্টে নামের একাংশে ভুল বা বানান ভুলের জন্য হলফনামার (এফিডেভিট) প্রয়োজন হতো। তবে বর্তমানে শিক্ষাগত সনদের কপি দিলেই তা পরিবর্তন করা যাবে। এ বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ আইয়ুব চৌধুরী গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানান, ‘বিষয়টি দ্রুতই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। ’
অনান্য খবর
দেশের ২৮তম গ্যাসক্ষেত্রের সন্ধান মিলল জকিগঞ্জে
সিলেটের জকিগঞ্জে অনুসন্ধান কূপে নতুন গ্যাসক্ষেত্রের আলামত পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কম্পানি (বাপেক্স)। এযাত্রায় সফল হলে এটি বাংলাদেশের…
ধর্ষক আমাদের হলেও বিচার করুন: ছাত্রলীগ
সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাইছে ছাত্রলীগ। সংগঠনটির এক নেতা…
টিকা চুক্তি নথির ছবি তুলেছিলেন রোজিনা: স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের টিকা নিয়ে বাংলাদেশ সংকটে আছে। টিকা পাওয়ার ব্যাপারে কয়েকটি দেশের সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। সেই নথিপত্রের ছবি তুলেছিলেন দৈনিক…
