এফিডেভিট ছাড়াই সংশোধন করা যাবে পাসপোর্টের নামের বানানের ভুলসহ বেশ কয়েকটি তথ্য। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়া হবে দ্রুতই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, আগে পাসপোর্টে নামের একাংশে ভুল বা বানান ভুলের জন্য হলফনামার (এফিডেভিট) প্রয়োজন হতো। তবে বর্তমানে শিক্ষাগত সনদের কপি দিলেই তা পরিবর্তন করা যাবে। এ বিষয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মাদ আইয়ুব চৌধুরী গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানান, ‘বিষয়টি দ্রুতই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। ’
অনান্য খবর
বদলে যাবে উত্তরাঞ্চলের চিত্রও
পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে উন্নয়নের পাশাপাশি বদলে যাবে উত্তরাঞ্চলের চিত্রও। শিল্পবিপ্লব ঘটার পাশাপাশি সড়ক ও রেলপথে দীর্ঘদিনের ভোগান্তি থেকে…
মুক্তিযোদ্ধাদের নামের আগে লিখতে হবে ‘বীর’
মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হলে আজ তার গেজেট…
দেশকে শিল্পোন্নত করতে জাপানি মডেল অনুকরণে আগ্রহ ছিল বঙ্গবন্ধুর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের অক্টোবরে জাপান সফর করেন। তার সেই সফরই আজকের…
