মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মৎস অফিসে ২৪ জুলাই থেকে জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা মৎস অফিসার ও জাতীয় মৎস সপ্তাহ ‘২২ বাস্তবায়ন উপজেলা কমিটি, রাণীশংকৈল সদস্য সচিব রাকিবুল ইসলাম ও সহকারী মৎস্য অফিসার আব্দুল জলিল এ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে রাকিবুল ইসলাম লিখিত বক্তব্যে বাংলাদেশে মৎস সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই সাথে তিনি রাণীশংকৈল উপজেলার মৎস চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্যও দেন।উপজেলার মৎস সম্পদ উন্নয়নে জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে তিনি উপস্থিত সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনান্য খবর
মুক্তিযোদ্ধাদের নামের আগে লিখতে হবে ‘বীর’
মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ শব্দ ব্যবহারের বিধান করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হলে আজ তার গেজেট…
ক্লিন ইমেজধারী তরুণদের চায় আওয়ামী লীগ
দিন যত যাচ্ছে তত এগিয়ে আসছে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। জাতীয় সম্মেলন ঘিরে সর্বত্র ক্লিন ইমেজের তরুণদের আহ্বান ক্ষমতাসীন দল…
আমিনপুরের নাটিয়াবাড়িতে বৃদ্ধার রহস্যজনক হত্যা
আরিফ খান : পাবনার বেড়ায় মনোরমা সূত্রধর (৬৫) নামে এক বৃদ্ধাকে খুন করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার…
