হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জেরলাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । বৃহস্পতিবার (১৪জুলাই) বিকেলে স্থানীয় বুল্লাবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী হৃদয় সূত্রধরের সহযোগিতায় লাইসেন্সবিহীন মোটর যান, বুল্লা বাজার ব্রিজের উপর অবৈধভাবে পার্কিং,এবং মানুষের চলাচলের জায়গায় অবৈধভাবে দোকানপাট ও মালামাল রেখে জনগণের চলাচলের অসুবিধা সৃষ্টিসহ নানাবিধ বেআইনী কর্মকাণ্ড ও অপরাধের জন্য ১৪টি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সর্বমোট ১২হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়েছে ।এসময় ব্রিজের ও রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন জানান, সংশ্লিষ্টদের বুল্লা বাজার ব্রিজের উপর গাড়ি পার্কিং না করতে এবং রাস্তার পাশে জনগণের চলাচলের জায়গায় অবৈধভাবে দোকানপাট স্থাপন না করতে নির্দেশনা দেয়া হয়। আইনশৃঙ্খলারক্ষার্থে সহযোগিতা করেন লাখাই থানার একদল পুলিশ।
অনান্য খবর
হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাথে মহান স্বাধীনতা সংগ্রাম ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস জড়িত
সবুজের সমাহার রমনা পার্ক সংলগ্ন এলাকায় রাষ্ট্র নিয়ন্ত্রিত পাঁচ তারকা হোটেল উদ্বোধনের মাধ্যমে দেশের হোটেল আতিথেয়তার ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য যোগ…
পুঁজিবাজারে এক সপ্তাহে মূলধন ফিরেছে ১৪ হাজার কোটি টাকা
আগের সপ্তাহের মতো বিদায়ী সপ্তাহেও উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহটিতে শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও বেশির ভাগ প্রতিষ্ঠানের…
করোনা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ১৩শ কোটি টাকার প্রকল্প অনুমোদন
ঢাকা: ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট উন্নয়নসহ ১৯টি পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো এবং স্বাস্থ্য খাতে জনবল নিয়োগকে উৎসাহিত…
