পাবনা থেকে আব্দুল খালেক খান ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৮ বরিশাল ডোমেইনের বরিশাল জোন নিয়ন্ত্রিত ৪ টি এরিয়া প্রধান ও ১৪ টি শাখা প্রধানদের সমন্বয়ে টিএমএসএসের মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি পর্যালোচনা ও নতুন কর্মসূচি নির্ধারণ শীর্ষক কর্মশালা ৫/৬/২২ তারিখ বরিশাল জোন অফিসে অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপি কর্মশালায় বরিশাল জোনের জোন প্রধান মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন ৮ বরিশাল ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আব্দুর রব খন্দকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের বরিশাল এরিয়া প্রধান মোঃ জয়নুল আবেদীন,গৌরনদী এরিয়া প্রধান বিশ্বজিৎ বিশ্বাস,আমতলী এরিয়া প্রধান মোঃ ফরিদুল ইসলাম ও পটুয়াখালী এরিয়া প্রধান মোঃ রেজাউল করিম।প্রধান অতিথি আব্দুর রব খন্দকার মাঠ পর্যায়ের কর্মকান্ড বাস্তবায়নের কার্যঅগ্রগতি পর্যালোচনা ও কৌশল নিয়ে আলোচনা করেন।তিনি নতুন,নতুন কৌশল নির্ধারন করে সংশ্লিষ্ট এলাকায় কাজ করতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন।তিনি বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার কারনের জন্য কর্মকর্তাদের প্রতি পরামর্শ দেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত কর্মকর্তাদের প্রতি তিনি আহবান জানান।পাশাপাশি তিনি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।কর্মশালায় টিএমএসএসের বরিশাল ডোমেইনের ৪ টি এরিয়া প্রধান ও ১৪টি শাখা প্রধানগন কর্মশালায় অংশ নেয়।
অনান্য খবর
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে ওআইসি
রোহিঙ্গা ইস্যুতে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) বাংলাদেশের পাশে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া। আজ রোববার বিকেল সাড়ে…
২০১৮ সাল বর্তমান সরকারের প্রতিশ্রুতি পূরণের বছর।
দরজায় কড়া নাড়ছে জাতীয় নির্বাচন। এক কথায় ২০১৮ নির্বাচনের বছর। একই সঙ্গে বর্তমান সরকারের প্রতিশ্রুতি পূরণেরও বছর। তিন বছর আগে…
হবিগঞ্জে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ আ.লীগ নেতা’র পলায়ন
হবিগঞ্জে গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ আ.লীগ নেতা’র পলায়ন। হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্রেফতারের পর হ্যান্ডকাপসহ পালালেন আওয়ামী লীগ নেতা আব্দুল…
