বুলবুল হাসান : পাবনা জেলার বেড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর দিক নির্দেশনায় কাশিনাথপুরের হরিদেবপুর এলাকায় ২৫ মে বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্নার নেতৃত্বে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রওশন আলীর উপস্থিতিতে আমিনপুর থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে নাহার ফুড ও ভাই ভাই বেকারি নামক দুই টি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই লাইসেন্সের শর্ত না মেনে খাদ্য উৎপাদন করায় দুই টি পণ্যের লাইসেন্স নিয়ে একাধিক পন্য উৎপাদন ও মেয়াদউত্তীর্ন তারিখ না দেওয়ায় পন্য মোড়কজাত করণের শর্ত না মেনে মোড়কীকরণ খাবারে রঙ মেশানোসহ খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে পন্য উৎপাদন করার অপরাধে নাহার ফুডের মালিক মোঃ মিজানুর রহমান কে ২৫ হাজার টাকা ও ভাই ভাই বেকারির মালিক মোঃ মাসুদ মিয়া কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের উৎপাদিত ক্ষতিকর বিস্কুট পাউরুটি ও অন্যান্য খাদ্য সামগ্রী জনসম্মুক্ষে ধংস করা হয়। উভয়কে লাইসেন্স এর শর্ত মেনে পন্য উৎপাদন ও মোড়কজাত করনের জন্য পরামর্শ প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রিজু তামান্না বলেন আমরা জানতে পারি অস্বাস্থ্যকর পরিবেশে কেক পাউরুটি বিস্কুট সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিলো। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।নিরাপদ খাদ্য সবার জন্য নিশ্চিত করতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অনান্য খবর
ঢাকার ভাসানটেক সরকারি কলেজে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
আবদুল্লাহ আল মোহন ১.ঢাকার ভাসানটেক সরকারি কলেজে ১৫ আগস্ট ২০২২ সোমবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের…
কনক সরওয়ার ও ইলিয়াস গংদের প্রপাগান্ডার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ৫৫০ কোটি টাকা চাঁদাবাজির বিষয়টি ভিত্তিহীন
আজ (৮ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি প্রেরণের মাধ্যমে এ প্রতিবাদ জানান লুকাস ব্যাটারির মানব সম্পদ, প্রশাসন…
গাইবান্ধা জেলায় আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত
আঃ খালেক পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা কর্তৃক আয়োজিত আনসার-ভিডিপির বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত…
