পাবনা আব্দুল খালেক খান ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৪ রংপুর ডোমেইনের অধীন কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম জোনের কুড়িগ্রাম ও উলিপুর অঞ্চল কর্তৃক আয়োজিত মাঠ পর্যায়ের কর্মীদের ত্রৈমাসিক কার্য অগ্রগতি পর্যালোচনা,২০২২/২৩ অর্থ বছরের কর্মপরিকল্পনা ও বার্ষিক বাজেট বিষয়ক কর্মশালা কুড়িগ্রাম জোনের কুড়িগ্রাম এরিয়া ও উলিপুর এরিয়ায় পৃথক পৃথক ভাবে সম্প্রতি (১৫/৫/২২) কুড়িগ্রাম এরিয়া কার্যালয় ও উলিপুর এরিয়া কাযালয়ে অনুষ্ঠিত হয়। টিএমএসএসের কুড়িগ্রাম এরিয়া প্রধান গোকুল বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অপারেশন ৪ রংপুর ডোমেইনের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জোনের জোনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম। কর্মশালায় সংস্থার ত্রৈমাসিক কার্য অগ্রগতি পযালোচনা, ২০২২/২৩ অর্থ বছরের বার্ষিক কর্মপরিকল্পনা,বার্ষিক বাজেট বাস্তবায়নের কৌশল আলোকপাত ও কর্মকৌশল নির্ধারণ বিষয় নিয়ে আলোচনা করেন সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। তিনি নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে সংশ্লিষ্ট এলাকায় কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করনের জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।পাশাপাশি সংস্থার বার্ষিক টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসাবে কুড়িগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোঃ মোঃ জাহাঙ্গীরআলম উপস্থিত কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান। এছাড়া যে কোন ধরনের ইভটিজিং বিষয়ে সতর্ক থাকতে সবার প্রতি আহবান জানানো হয়। পরে উলিপুর এরিয়া কর্তৃক আয়োজিত উলিপুর এরিয়া কার্যালয়ে এরিয়া প্রধান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের কুড়িগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম। কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে আলোচনা সিদ্ধান্ত নেওয়া হয়। টিএমএসএসের মসঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও অবদান রাখায় কুড়িগ্রাম ১শাখার কমী আলেয়া পারভিন, কুড়িগ্রাম ২ শাখার মর্জিনা খাতুন, রাজার হাট শাখার মোঃ আলম মিয়া ও উলিপুর এরিয়ার ৩ জন সহ মোট ৬ জন মাঠ কর্মী সংস্থার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
অনান্য খবর
রোগ নির্মূল আর নিয়ন্ত্রণে সাফল্য বাংলাদেশের
৫০ বছরে বাংলাদেশ রোগ নির্মূল এবং রোগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। স্বাধীনতার পর দেশে কলেরা, ডায়রিয়া, গুটিবসন্ত, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, টাইফয়েড,…
পদ্মা সেতুতে বদলে যাবে অর্থনীতি
পদ্মা সেতু বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের সেতুবন্ধে তৈরি হবে নতুন মাত্রা। পায়রা বন্দর,…
পুরনো বোতলে নতুন মদ নিয়ে ফিরছে জামায়াত
পুরনো বোতলে নতুন মদ নিয়ে আসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী! অবাক হচ্ছেন? জামায়াত তো ইসলামী সংগঠন, তারা কীভাবে এই কাজটা…
