বুলবুল হাসান : পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদে সরকার নির্ধারিত মূল্যে ৯ ই এপ্রিল শনিবার ২০২২ ইং দ্বিতীয় মেয়াদি টিসিবির পণ্য বিক্রি করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি করোনাকালীন নিম্ন আয়ের মানুষের নিকট ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাক সেল শুরু করেছে। নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের ৫ টি ওয়ার্ডে কার্ডধারী সংখ্যা ৮৮৭ জন।প্রতি কার্ডধারী পাবে ২ কেজি মসুর ডাল ২ কেজি তেলের বোতল ২ কেজি চিনি ২ কেজি ছোলা এ সময় উপস্থিত ছিলেন নতুন ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ, প্যানেল চেয়ারম্যান ও ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুদ রানা, বিট অফিসার এস আই মোঃ আরিফুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, মোঃ মাজেদুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুদ রানা বলেন নিম্নআয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকার এ ধারা অব্যাহত থাকবে।
অনান্য খবর
দেশজুড়ে ৫৬০ মডেল মসজিদ
উপজেলা পর্যায়ে পুরুষের পাশাপাশি নারীরাও এখন থেকে যথাযথ পর্দা মেনে মসজিদে নামাজ আদায় করতে পারবেন। সারা দেশের সব জেলা-উপজেলায় একটি…
ডি. লিট উপাধি পেলেন শেখ হাসিনা
ডি. লিট উপাধি পেলেন শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার…
অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর ৬প্রস্তাব
অ্যান্টিবায়োটিকের বেপরোয়া ও নির্বিচার ব্যবহার কমিয়ে আনতে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে…
