বেড়ায় নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

শেয়ার করুন:

বুলবুল হাসান : বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পাবনার বেড়া উপজেলার নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান শপথ গ্রহণ করলেন । শপথ বাক্য পাঠ করান পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন তার কার্যালয়ের হল রুমে। এসময় নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাসক (সার্ভিক) মোছা. আফরোজা আক্তার, বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা. সবুর আলী, বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু , উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল্লাহ প্রমুখ।
পঞ্চম ধাপে ৫ জানুয়ারি পাবনার বেড়া উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান পদে দায়িত্ব পেলে যারা- নতুনভারেঙ্গা ইউনিয়নের মো. আবু দাউদ, পুরাণভারেঙ্গা ইউনিয়নে কে এম রফিকউল্লাহ, মাশুমদিয়া ইউনিয়নে শহিদুল ইসলাম শহিদ, জাতসাখিনী ইউনিয়নে আবুল কালাম আজাদ মানিক, রুপপুর ইউনিয়নে মো. মাযহারুল ইসলাম মোহন. কৈটোলা ইউনিয়নের মির্জা মহসিন উদ্দিন পিপুল, চাকলা ইউনিয়নের মো. ইদ্রিস আলী, ঢালারচর ইউনিয়নে কোরবান আলী সরদার।
নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ জনগণের প্রত্যাশা পূরণ করবে এটাই প্রত্যাশা বেড়ার প্রতিটি ইউনিয়নের সাধারণ জনগণের।

শেয়ার করুন: