হবিগঞ্জ প্রতিনিধিঃ শনিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও থানা পুলিশের একটি টিমের উপস্থিতিতে রাষ্ট্রীয় সালাম শ্রদ্ধা নিবেদন করা হয়।হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বীরমুক্তিযোদ্ধা আলতাব আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন এর অন্তর্গত কাটানিরপাড়ের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আলতাব আলী (৯০) বার্ধক্যজনিত কারনে শুক্রবার (২৮জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যু বরণ করেন।
স্ব শ্রদ্ধায় রাষ্ট্রীয় সালাম শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগাহী রেখে গেছে।
এসময় জানাজায় স্থানীয় মুরুব্বি, উপজেলা প্রশাসন ও পরিষদের নেতৃবৃন্দসহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জুয়েল চৌধুরী,মুক্তিযোদ্ধা,স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
