বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়ায় গত ১০ দিনে ইউএনওসহ ২৬ জন করোনায় আক্রান্ত আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্প্রতিবার (২০ জানুয়ারি) বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নমুনা পরীক্ষায় ইউএনও করোনা পজিটিভ হন। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইসএন্ডএফপিও এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত দশ দিনে বেড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের একজন উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (মেডিকেল এসিসটেন্ট) দুইজন সেবিকা (সিস্টার)সহ মোট ২৬ জন করোনা পজিটিভ রোগি সনাক্ত করা হয়েছে। এদের অধিকাংশ দ্বিতীয় ডোজ টিকা গ্রহনকারী ছিলেন বলে জানা গেছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ইউ এইস এন্ড এফপিও মোছা. ফাতেমা তুয্ জান্নাতবলেন, বৃহস্প্রতিবার ইউএনওর নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। তাঁকে ব্যবস্থাপত্র দিয়ে আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
ইউএনও মোহা. সবুর আলী বলেন, গত চাঁর-পাঁচ দিন অসুস্থতা বোধ করি এবং শরীরে কোভিডের উপসর্গ দেখা যায়। বৃহস্প্রতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়া হলে করোনা পজেটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে আছি।
করোনা প্রতিরোধে ধারাবাহিকভাবে দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন এবং বুস্টার ডোজ নেবার জন্য প্রস্তুত ছিলেন বলে তিনি জানান।
বেড়ার ইউএনওসহ ২৬ জন করোনায় আক্রান্ত
