পরীক্ষা নিয়ন্ত্রক কারাগারে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শেষ বর্ষের সব পরীক্ষা স্থগিত

শেয়ার করুন:

NU

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত’ আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের নিয়মিত ও প্রাইভেট এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা স্থগিত করা হল। কিছুদিনের মধ্যে উল্লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তবে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক কারাগারে থাকায় পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ জানিয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক অর্থ আত্মসাতের অভিযোগ এনে ২০১২ সালে  গাজীপুরের জয়দেবপুর থানায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, তখনকার উপাচার্য অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

ওই মামলায় গত ১৪ মার্চ গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন বদরুজ্জামান।

উপাচার্য  হারুন-অর-রশিদ  বলেন, “আমাদের কন্ট্রোলার সাহেব গ্রেপ্তার, উনি পরীক্ষার মূল ব্যক্তি। উনার জামিন বা মুক্তি না হলে আমাদের জিম্মায় পরীক্ষা নেওয়া কঠিন।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *