
পাবনা জেলার আমিনপুর থানার মাশুন্দিয়া ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জন্মদিন পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি মাশুন্দিয়া বাজার ও আশে পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদক্ষিন শেষে আলোচনা সভায় প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক সাহেবের সভাপতিত্বে উপস্থিত শিক্ষকদের মধ্যে মনুসুর স্যার, মমতা রানী, ইকবাল হোসেন, শামীম হোসেন, নাসিম হোসেন সহ অনেক শিক্ষক বঙ্গবন্ধু কর্মময় জীবনে উপর বক্তব্য দেন। ছাত্রদের মধ্যে রাকিব হোসেন, সাব্বির প্রামানিক ও ছাত্রীদের মধ্যে রোজি , রাইচা , জুথি বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনে অনেক তথ্য তুলে ধরে। মমতা রাণী তার বক্তব্যে বঙ্গবন্ধুর শিশু কিশোর ও ছাত্র ছাত্রীদের প্রতি ভালোবাসার দিক গুলো তুলে ধরেন। প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক স্যার তার বক্তব্যে বঙ্গবন্ধুকে ইতিহাসের মহানায়ক হিসেবে বাঙ্গালী জাতির দিক নিরর্দেশক হিসাবে তুলে ধরেন। তিনি বলেন, “১৯২০ সালে বঙ্গবন্ধুর জন্মের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার বীজ বপন শুরু হয়। যার ফসল স্বাধীনতা ১৯৭১ সালে বঙ্গবন্ধুর মাধ্যমে বাঙালীর ঘরে উঠে আসে । তাই বঙ্গবন্ধুর আদর্শ ও কর্মময় জীবন বিষয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে আলোচনা করা উচিত। ” আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল মতিন।

