বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রতিষ্ঠার পর থেকে ৫৮৫টি উচ্চ ফলনশীল (উফশী) ফসল, ৫৫১টি উৎপাদন প্রযুক্তিসহ মোট এক হাজার ১৩৬টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, গম, সবজি, মসলা ও ফল উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি বর্তমানে ২১১টি প্রযুক্তি নিয়ে গবেষণা কার্যক্রম চালাচ্ছে। গতকাল বারির কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় এসব তথ্য জানান বক্তারা। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জুম অ্যাপসের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী বলেন, ‘দানাজাতীয় শস্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাবার নিশ্চিত করা আর এটি করতে হলে কৃষির আধুনিকায়ন করতে হবে।’ বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, কৃষিসচিব মো. নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনান্য খবর
করোনায়ও পোশাক রফতানি ৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে
এ বছরের শুরুতে করোনাভাইরাস মহামারির ধাক্কায় অচল হয়ে পড়ে বিশ্ব বাণিজ্য। এতে আশঙ্কাজনক হারে কমে যায় দেশের রফতানি…
রানির শেষকৃত্যে আমন্ত্রিত শেখ হাসিনা
৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে গত ৮ সেপ্টেম্বর মারা যান রানি এলিজাবেথ। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার শেষকৃত্যের আয়োজন করা…
বন্যার ক্ষতি কমাতে ৪৫০০ কোটি টাকার ঋণ বিশ্বব্যাংকের
প্রায় প্রতি বছরই ভয়াবহ বন্যায় আক্রান্ত হয় দেশের বিভিন্ন অঞ্চল। সম্প্রতি সিলেট ও সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলা এমন বন্যার কবলে…
