বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রতিষ্ঠার পর থেকে ৫৮৫টি উচ্চ ফলনশীল (উফশী) ফসল, ৫৫১টি উৎপাদন প্রযুক্তিসহ মোট এক হাজার ১৩৬টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে তেলবীজ, ডালশস্য, আলু, গম, সবজি, মসলা ও ফল উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি বর্তমানে ২১১টি প্রযুক্তি নিয়ে গবেষণা কার্যক্রম চালাচ্ছে। গতকাল বারির কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালায় এসব তথ্য জানান বক্তারা। কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জুম অ্যাপসের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী বলেন, ‘দানাজাতীয় শস্যে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন আমাদের চ্যালেঞ্জ পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাবার নিশ্চিত করা আর এটি করতে হলে কৃষির আধুনিকায়ন করতে হবে।’ বারির মহাপরিচালক ড. মো. নাজিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, কৃষিসচিব মো. নাসিরুজ্জামান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনান্য খবর
আজ ১৬টি ফ্লাইটে সৌদি যাবেন ৭ হাজার হজযাত্রী
০৬ জুলাই ২০১৯ শনিবার আশকোনা হজক্যাম্পে শুক্রবারের মতোই ভিড় ছিল। হজ অফিস সূত্রে জানা যায়, আজ বিমান ও…
বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব আহরণ ১০ বছরে সর্বোচ্চ
করোনা মহামারির মধ্যেও গত ২০২০-২১ অর্থবছরে লক্ষ্যমাত্রার রেকর্ড ভেঙে প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় করেছে বাংলাবান্ধা স্থলবন্দর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)…
যেভাবে দক্ষিণ এশিয়ায় শীর্ষ কাতারে বাংলাদেশ
বিশ্ব অর্থনীতি নিয়ে চারদিকে যখন নেতিবাচক খবর, তখন প্রবৃদ্ধিতে আশা জাগিয়েছে বাংলাদেশ। করোনা মহামারির ধাক্কা কাটিয়ে সামষ্টিক অর্থনীতির…
