বগুড়ায় টিএমএসএস স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

শেয়ার করুন:

বগুড়ায় টিএমএসএস স্কুল এন্ড কলেজে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ খালেক খান,পাবনা

বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার জয়পুরপাড়া টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ এর সভা কক্ষে শিক্ষাঙ্গনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস এম জমসের আলীর সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাদকের কুফলতা সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশন মূলক বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া জেলার, জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লা কমিউনিটি হাসপাতালের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মামুন আল মুজাহিদ। বক্তারা মাদকের কুফলতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মাদক কিভাবে সমাজ ও জাতীকে ধ্বংস করে সে সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাদকের করাল গ্রাস থেকে কিভাবে সমাজ মুক্তি পেতে পারে এ ব্যাপারে আমাদের সবাই কে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়। সমাজ থেকে মাদক নির্মূল করতে না পারলে তরুন প্রজন্মের ভয়াবহ পরিনতির স্বীকার হতে হবে। বক্তরা আরো বলেন এখন থেকেই মাদক বিরোধী সচেতনতা মূলক মহড়া ও কর্মকান্ডের প্রতি সমাজের সবাইকে বিশেষ নজর দিতে হবে। মাদক বিরোধী আলোচনা সভায় টিএমএসএসের প্রতিষ্ঠা প্রতিষ্ঠানের উপদেষ্টা,পরিচালক,কর্মকর্তা, কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক,শিক্ষার্থী,নানা শ্রেণির মানুষ, বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: