পাবনায় বাপার উদ্যোগে তাল বীজ রোপণ
এম এ খালেক খান, পাবনা
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পাবনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ৮ সেপ্টেম্ব শুক্রবার পাবনা শহরের কলাবাগান কলোনীর পরিত্যাক্ত মাঠ চত্বর, প্রান্তসীমা ও কলাবাগান ঈদগাহ মাঠের প্রান্তসীমায় শতাধিক তালবীজ রোপন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল হামিদ খানের সভাপতিত্বে সকাল ৬টা থেকে তাল বীজ রোপনের কাজ শুরু করা হয়। তাল বীজ রোপণ কর্মসূচীতে উপস্হিত থেকে বিভিন্ন তালবৃক্ষ রোপনের উদ্দেশ্য ও তালের উপকারীতা সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন ও তালবৃক্ষ রোপণ করেন পাবনা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক ও কলাবাগান মসজিদ কমিটির সেক্রেটারী মোশারফ হোসেন, জেলা শিশু একাডেমি পাবনার সাবেক কর্মকর্তা এনামুল হক খান মজলিস, প্রবীন খেলোয়ার আবু সিদ্দিক আন্টু, ১৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার গোলাম কিবরিয়া কুদ্দুস, সাবেক সেনা সদস্য আলহাজ্ব খাইরুল ইসলাম ও রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থী ইসতিয়াক হায়দার খান প্রমুখ।
মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা বাপা পাবনা শাখার তালবীজ রোপনের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সারাক্ষণ সাথে থেকে এ কর্মসূচিতে আনন্দচিত্তে শরিক হন ও বৃষ্টি- বাদল মাথায় নিয়ে বাপা সদস্যদের এ কর্মজজ্ঞের ভূয়সী প্রশংসা করেন। তালবীজ রোপণ কমসূচিতে তিনি উপস্হিত সবাইকে তালবীজ ও নানা প্রকার বৃক্ষ বেশি বেশি রোপনে উৎসাহিত করেন ও আনন্দঘন পরিবেশে সকলকে খিচুরী খাওয়ায়ে আপ্যায়িত করেন। এ সময় বাপার সদস্য, নানা শ্রেণির মানুষ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি,এলাকাবাসী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
