বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেই আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শনিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘তারেক রহমান যখন দেশে ফিরে আসবেন, তখন তিনি আদালতে আত্মসমর্পণ করে আপিল করবেন। অপরাধ যেহেতু করেছেন সেহেতু আত্মসমর্পণ করতে কোনো সমস্যা নেই। বিএনপি ভুল করলে প্রায়শ্চিত্ত করতে পারে, তারেক রহমান আত্মসমর্পণ করেই তার প্রমাণ দেবেন। ‘
এসময় মওদুদ আহমেদ আরও বলেন, বিএনপিতে অপরাধ স্বীকার প্রবনতা পূর্বে না থাকলেও বর্তমানে তৈরি হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে ৫ বছরের কারাদণ্ড ভোগ করে বর্তমানে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন কারাগারে অপরাধ স্বীকার কারা ভোগ করছেন বিএনপির শত শত নেতা। তারেক রহমান বেগম জিয়া ও তার দলের অন্যান্য নেতাদের প্রতি শ্রদ্ধা রেখেই দেশের ফিরে আসবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন।
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে মওদুদ আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক নেতা কর্মী।
