আমিনপুর থানায় বৃক্ষরোপণ কর্মসূচি

শেয়ার করুন:

হাফিজুর রহমান হাফিজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পূত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ আাগস্ট) দুপুর ১২টায় পাবনার আমিনপুর থানার পুলিশ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বােধন করেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রওশন আলী। উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) তানভীর সবুজ, থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
থানা প্রাঙ্গনে আমলকি, হরতকি, নিম, জলপাই, মেহগনি, কাঠাল, সাজনা, লেবু, পেয়ারা ও অর্জুন গাছের চার শতাধিক চারা রোপণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- আমিনপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সেক্রেটারী আলাউল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ওসি রওশন আলী জানান, পাবনা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সারাদেশের ন্যয় আমিনপুর থানাতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন: