হবিগঞ্জ জেলায় টিএমএসএসের কর্মী কর্মশালা অনুষ্ঠিত

শেয়ার করুন:

আঃ খালেক খান পিভিএম।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত হবিগঞ্জ জোন কর্তৃক আয়োজিত এরিয়া,শাখা প্রধান ও মাঠ কর্মীদের সমন্বয়ে এৈমাসিক কার্য অগ্রগতির সভা ২০ মে অনুষ্ঠিত হয়।সভায় ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজর আবু জাহির অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠানে জোন প্রধানের সভাপতিত্বে অঞ্চল প্রধান মোঃ  এরশাদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-৭ সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক।সিলেট কর্মশালায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংস্থার নানা দিক নিয়ে আলোচনা করেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান ও হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহবুবর রহমান প্রমুখ।অতিথিবৃন্দ ভার্চুয়ালি অংশ নিয়ে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পরিকল্পনা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।বিশেষ করে গত অর্থ বছরে দুর্বলতা কি ছিল তা তুলে ধরার পাশাপাশি চলতি অর্থ বছরে সে সকল দুর্বলতা দূর করে একটি স্মাট বাজেট পরিকল্পনা তৈরীর নির্দেশনা প্রদান করেন।কর্মশালায় উপস্থিত সকল কর্মকর্তাগন আশা করেন তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করবেন।

শেয়ার করুন: