হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত ২জন। শনিবার (১৬জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম(৬২), কচি মিয়া চৌধুরী ছেলে ছাত্রদল নেতা এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪), দৌলপুর গ্রামের সিএনজি চালক রব্বান মিয়া(৪০)।
আহতরা হলেন- বেতাপুর গ্রামের কচি মিয়া চৌধুরী স্ত্রী আয়শা খাতুন চৌধুরী(৬০) ও ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী (৬৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামে থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলে ৩জনের মৃত্যু হয়।গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমদ বলেন, এ ঘটনায় ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বললে জানান তিনি।
