উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৭ সিলেট ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক ২৮/৫/২২ তারিখ সিলেট জেলার জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার জোনের বিয়ানীবাজার সদর অঞ্চলের আওতাধীন বিভিন্ন বন্যা দূর্গত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। তিনি জকিগঞ্জ ১,জকিগঞ্জ ২ শাখা ও কালিগঞ্জ শাখার অধীন বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতি গ্রস্থ টিএমএসএস সদস্যদের বাস্তব অবস্থা দেখতে এলাকা পরিদর্শন করেন। তিনি নৌকা যোগো পরিদর্শন কালে সংস্থার সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে অনেক সমস্যার সমাধান করেন। ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক বন্যায় ক্ষতি গ্রস্থ টিএমএসএস সদস্যদের ধৈর্য্য ধারণ করতে আহবান জানান। তিনি আরো জানান দেশের যে কোন দূর্যোগে টিএমএসএস আপনাদের ও সাধারণ মানুষের পাশে থাকবে। এলাকা পরিদর্শনের সময় তার সাথে উপস্থিতি ছিলেন বিয়ানীবাজার জোনের জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম,বিয়ানীবাজার সদর অঞ্চল প্রধান মোঃ তৌহিদুর ইসলাম,জকিগঞ্জ ১শাখার প্রধান মোঃ আব্দুল লতিফ,জকিগঞ্জ ২ শাখার প্রধান ছিটন রায় ও কালীগঞ্জ শাখা প্রধান মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।ডোমেইন প্রধান বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার টিএমএসএসের সদস্যদের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন। পরে ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক টিএমএসএসের বিয়ানীবাজার অঞ্চল অফিসে তিনটি শাখার প্রধানদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন।মাঠ পর্যায়ের কর্মীদের কার্যঅগ্রগতির আলোচনা,২০২২/২৩ অর্থ বছরের বার্ষিক পরিকল্পনা ও বাজেট বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় কার্যক্রম সদস্যদের সাথে আলোচনা করে আদায় করার পরামর্শ দেন।তিনি এ সময় কর্মকর্তাদের ধৈর্য্য ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য পরামর্শ দেন। তিনি কর্মকর্তাদের আরো জানান তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটিকে আরো বেগবান ও গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। এ সময় বিয়ানী বাজার জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, এরিয়া প্রধান মোঃ তৌহিদুর ইসলাম,তিনটি শাখার প্রধান মোঃ আঃ লতিফ,ছিটন রায় ও মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনান্য খবর
প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বেই দেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা। তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে…
মেট্রোরেলের দ্বিতীয় ট্রেন সেট এখন ঢাকায়
ঢাকার মেট্রোরেলের ছয় কোচের আরেক সেট ট্রেন ঢাকায় এসেছে। আজ রাত সোয়া সাতটার দিকে দুটি কোচ নিয়ে প্রথম বার্জ দিয়াবাড়ীর…
পাটকল শ্রমিকদের বেতন দিতে ১০০ কোটি টাকা বরাদ্দ ডেস্ক নিউজ
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পাটকলসমূহের শ্রমিক-কর্মচারীদের বকেয়া মজুরি ও বেতন-ভাতা পরিশোধের জন্য একশ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।…
