উত্তরাঞ্চল পাবনা থেকে আঃ খালেক পিভিএম ।। বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের অপারেশন ৭ সিলেট ডোমেইনের ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক ২৮/৫/২২ তারিখ সিলেট জেলার জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার জোনের বিয়ানীবাজার সদর অঞ্চলের আওতাধীন বিভিন্ন বন্যা দূর্গত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। তিনি জকিগঞ্জ ১,জকিগঞ্জ ২ শাখা ও কালিগঞ্জ শাখার অধীন বিভিন্ন এলাকার বন্যায় ক্ষতি গ্রস্থ টিএমএসএস সদস্যদের বাস্তব অবস্থা দেখতে এলাকা পরিদর্শন করেন। তিনি নৌকা যোগো পরিদর্শন কালে সংস্থার সদস্যদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে অনেক সমস্যার সমাধান করেন। ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক বন্যায় ক্ষতি গ্রস্থ টিএমএসএস সদস্যদের ধৈর্য্য ধারণ করতে আহবান জানান। তিনি আরো জানান দেশের যে কোন দূর্যোগে টিএমএসএস আপনাদের ও সাধারণ মানুষের পাশে থাকবে। এলাকা পরিদর্শনের সময় তার সাথে উপস্থিতি ছিলেন বিয়ানীবাজার জোনের জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম,বিয়ানীবাজার সদর অঞ্চল প্রধান মোঃ তৌহিদুর ইসলাম,জকিগঞ্জ ১শাখার প্রধান মোঃ আব্দুল লতিফ,জকিগঞ্জ ২ শাখার প্রধান ছিটন রায় ও কালীগঞ্জ শাখা প্রধান মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।ডোমেইন প্রধান বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার টিএমএসএসের সদস্যদের মধ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন। পরে ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক টিএমএসএসের বিয়ানীবাজার অঞ্চল অফিসে তিনটি শাখার প্রধানদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন।মাঠ পর্যায়ের কর্মীদের কার্যঅগ্রগতির আলোচনা,২০২২/২৩ অর্থ বছরের বার্ষিক পরিকল্পনা ও বাজেট বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি বকেয়া ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় কার্যক্রম সদস্যদের সাথে আলোচনা করে আদায় করার পরামর্শ দেন।তিনি এ সময় কর্মকর্তাদের ধৈর্য্য ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য পরামর্শ দেন। তিনি কর্মকর্তাদের আরো জানান তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটিকে আরো বেগবান ও গতিশীল করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। এ সময় বিয়ানী বাজার জোনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, এরিয়া প্রধান মোঃ তৌহিদুর ইসলাম,তিনটি শাখার প্রধান মোঃ আঃ লতিফ,ছিটন রায় ও মোঃ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনান্য খবর
২৪ হাজার কোটি টাকা ঋণ পাবে কৃষকরা
টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে দারিদ্র্য বিমোচন ও ক্ষুধামুক্ত দেশ গড়ার লক্ষ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।…
লন্ডন, দুবাই, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব থেকে গুজব ছড়ানো হচ্ছে বাংলাদেশে!
নিউজ ডেস্ক: সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন ইস্যু নিয়ে মিথ্যাচার ও গুজবের মাত্রা বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের…
জনসংখ্যাই সম্পদ ॥ কর্মক্ষম মানুষ ৬৬ ভাগ
অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন সূচকে উন্নতি প্রতিবেশী ভারতের চেয়েও অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে দেশ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন চার…
