সাংবাদিক খায়রুজ্জামান কামালকে আমিনপুর থানা প্রেসক্লাবের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : পাবনার বেড়া-আমিনপুরের সন্তান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালকে আমিনপুর থানা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। সোমবার (২ মে) সকাল ১০টায় আমিনপুর থানা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহ সভাপতি- জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক- আলাউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম চাঁদ, সাংগঠনিক সম্পাদক- সালাহউদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক- কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক- ছহিউল ইসলাম শিপন, দপ্তর সম্পাদক- তৌহিদুর ইসলাম শাকিল ও কার্যকরী সদস্য ফেরদৌস তপন।
এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউল হোসেন বলেন, আমিনপুর অঞ্চলের মানুষ সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় আমিনপুর থানা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়েছে। আমাদের ক্লাব এলাকার গুণীজনদের সবসময় এভাবেই সম্মানিত করবে।
উল্লেখ্য, খায়রুজ্জামান কামাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা-সেক্রেটারীসহ একসময় সভাপতির দায়িত্বও পালন করেছেন। জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্যসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।
