শেরপুরে বিএনপি নেতা তারার সম্বর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত
শেরপুর :
শেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক জিএস ফজলুর রহমান তাঁরাকে দেয়া একসম্বর্ধনা ও সমাবেশ শেরপুরের নালিতাবাড়ীর নলজোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১২ জুলাই রাতে রাজনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাতেম আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাদাসহ জেলা, উপজেলা ও স্থানীয় নেতারা।
এসময় প্রধান অতিথি ফজলুর রহমান তারা বলেন, বিএনপির বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। সোহাগ হত্যার বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার, বিএনপি এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চায়। তিনি দল মনোনয়ন দিলে, আগামী নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এমপি নির্বাচন করতে চান। তিনি বলেন, এ আসনে আমাকে মনোনয়ন দিলে জনগনের ভোট ও সমর্থন আমি পাবো।
সভায় দলীয় নেতাকর্মীদের দাবি প্রতিবারই নকলায় এমপি থাকে এবার নালিতাবাড়ী বাসিন্দারা এই উপজেলার একজনকে এমপি হিসেবে দেখতে চাই।
